ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশের সমস্যা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কে নির্বাচন চায়, কে চায় না সেটা বড় কথা নয়; দেশের মানুষ নির্বাচনের প্রত্যাশায় আছে। নির্বাচনের বিষয়ে দেশের বাইরে গিয়ে কথা বলে কোনো লাভ নেই।


শুক্রবার (৩০ মে) বিকেলে চট্টগ্রাম মহানগরীর এলজিইডি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।


অন্তর্বর্তী সরকার প্রধানকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে দেশের বাইরে গিয়ে কথা বলে কোনো লাভ নেই। নির্বাচন নিয়ে কথা বলতে হবে দেশের মানুষের সামনে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে।  সংস্কার,বিচারের যেসব কথা বলা হচ্ছে সেসব নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 

ads
ads
ads

Our Facebook Page

↑